ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

‘পোস্টাল ভোট বিডি’ নিবন্ধন চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য তৈরি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ভোটারদের নিবন্ধন চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। বুধবার (৩ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) থেকে এ তথ্য জানানো হয়েছে। সরকারি চাকরিজীবী যে সব ভোটার নিজ কেন্দ্রে ভোট দিতে পারবেন না, তারাও ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে পারবেন।


এখনো যারা এই অ্যাপে নিবন্ধন করেননি, তাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে। আর যারা দেশে আছেন, তাদেরকে প্রবাসে বসবাসরত তাদের নিকটজনকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে, ভোটে অংশগ্রহণে উৎসাহিত করতে আহ্বান জানিয়েছে ইসি।


ডাকযোগে পোস্টাল ব্যালট পেতে হলে প্রবাসীদের নিজ নিজ দেশের সঠিক ঠিকানা প্রদান করতে হবে, প্রয়োজনে বন্ধু বা আত্মীয়ের ঠিকানা অথবা নিকটস্থ সুপরিচিত কোনো প্রতিষ্ঠান বা ভবনের ঠিকানা ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।


উল্লেখ্য, গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি উদ্বোধন করা হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑